1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, বাসসহ ১১ যান পুড়ে ছাই - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:৪৬|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

নবীগঞ্জে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, বাসসহ ১১ যান পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 243 Time View
বিস্ফোরণে বাসসহ ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে, ছবি: সংগৃহীত
বিস্ফোরণে বাসসহ ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে, ছবি: সংগৃহীত

 

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি সিএনজি স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বাসসহ ১০টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে। এসময় স্টেশনের কর্মী রাসেল (২৫) ও ম্যানেজার জয়নাল আবেদিনসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি সিএনজি স্টেশনে সকাল ৬টার দিকে বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো স্টেশনটি পুড়ে যায়। এছাড়াও স্টেশনে গ্যাস নিতে আসা ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও বাস পুড়ে যায়।

সিএনজি স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ বলেন, ‘আমরা তিন তালার একটি কক্ষে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন, আগুন বলে চিৎকারের শব্দ শুনি। তখন উঠে দেখি চারিদিকে আগুন। আমরা তিনজন প্রাণে বাঁচাতে তিন তলা থেকে লাফ দেই। বাসে গ্যাস দেওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটানায় ৬ জন আহত হয়েছে।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ১০ সিএনজিচালিত অটোরিকশা, একটি বাসসহ পুরো স্টেশন পুড়ে গেছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork