1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নাগরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:২৬|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

নাগরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 711 Time View
নাগরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
নাগরপুরে জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

 

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:আজ ১৫ জুলাই ২০২৫, রোজ মঙ্গলবার দুপুর ১:০০টায় টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন মেইন রোডে ঢাকা মিটফোর্ড এলাকায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।

সমাবেশে বক্তারা আব্দুল্লাহ আলফির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির ছবির অবমাননা জাতির ইতিহাসের প্রতি অবমাননার শামিল। এমন ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এ সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork