1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:৪৮|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 545 Time View
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পিরোজপুর অফিস : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় জেলা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, জেলা হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা। পথসভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, আসাদুজ্জামান লিটু, আখতারুজ্জামান সুমন, আল আমিন মুন্সী প্রমুখ। বক্তারা বলেন, “আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয়।”

 

তারা রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে নেতৃবৃন্দ মরহুম জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবর-এর কবর জিয়ারত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork