1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:৩৪|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
  • 82 Time View

নিজস্ব প্রতিবেদক: ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসি’র ২০০ জনেরও বেশি কর্মকর্তা নিয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সমুদ্র কন্যা খ্যাত কুয়াকাটায় মনোরম পরিবেশে এই প্রশিক্ষণ ও উন্নয়ন সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ফিলোন এগ্রো এন্ড ফিশারিজ পিএলসির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং কোম্পানির সামগ্রিক অগ্রগতি নিশ্চিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিরেক্টর মোঃ মোকলেছুর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ আলতাফ হোসেন, মোঃ হাসান সরদার জুয়েলসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিভাগ থেকে আগত দুই শতাধিক কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ সভায় আধুনিক কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন কৌশল, উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং দলগত কাজের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এমন কার্যকর ও ফলপ্রসূ প্রশিক্ষণ আয়োজনের জন্য কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork