1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সারা দেশে বৃষ্টির আভাস - dailydeshkantha
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৮:১০|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে নাটকীয় সমীকরণ, নেতানিয়াহু নাকি আইজেনকোট—প্রধানমন্ত্রী কে? জন্মদিনের পার্টিতে পরীমনির জমজমাট নাচ, সঙ্গী কোরিওগ্রাফার কিবরিয়া! ১৮ ঘণ্টার শুটিং শেষেও বাবা-স্বামীর দায়িত্বে অবিচল ভিকি, মুগ্ধ ক্যাটরিনা স্ট্রেচারে মাঠ ছাড়লেও ব্যাটিংয়ে প্রস্তুত হৃদয়, স্বস্তিতে বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে ক্ষমতা ধরে রাখার পথে নেতানিয়াহু বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর যাত্রা শুরু, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে সরকারের পরিণতি হবে ভয়াবহ: মুহাম্মদ শাহজাহান নিখোঁজের একদিন পর তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

সারা দেশে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬,
  • 174 Time View

দৈনিক দেশকণ্ঠ, নিউজ ডেস্ক: মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে রাজধানী ঢাকার আকাশ সকাল থেকেই কিছুটা মেঘাচ্ছন্ন। দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork