1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১৮০০ স্কুলে ব্লকেড - dailydeshkantha
৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:৫৫|
শিরোনামঃ
গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিচ্ছেন লালপুরের ১০ ইউনিয়নের ৯৪ সদস্য নওগাঁর আত্রাইয়ে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান ‘অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, অর্পিতা যায়নি’: প্রসেনজিৎ মামাকে বিয়ে করতে হয়েছিল, ছবির গল্প ভালো লাগেনি: রাধিকা আপ্তে সেলসো-দে পল বাদ, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে নতুন মুখ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস ভ্যাট নিবন্ধিত ৮৯ শতাংশ প্রতিষ্ঠানই দেয় না ভ্যাট শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর পদক্ষেপের দাবি শিবিরের ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে লাহোর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, ১৮০০ স্কুলে ব্লকেড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬,
  • 128 Time View

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষাখাতে অর্থায়ন কমানোর পরিকল্পনা, শ্রেণিকক্ষে শিক্ষকের সংকট এবং দীর্ঘ সময় ক্লাসসহ নানা দাবিতে ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিক্ষোভের পাশাপাশি এক হাজার ৮০০টির বেশি স্কুলে ব্লকেডের ঘটনা ঘটেছে।

দেশটির হাইস্কুল শিক্ষার্থীদের ইউনিয়নের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন অঞ্চলের স্কুলের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রবেশপথ আটকে দিলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্সেই, নাঁতেস ও লিওঁসহ বিভিন্ন শহরে সকালে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। রাজধানী প্যারিসেও দিনের পরের দিকে বড় ধরনের বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছিল।

বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে সরকারের শিক্ষানীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

আন্দোলনকারীদের কয়েকটি দাবির মধ্যে রয়েছে—শ্রেণিকক্ষে শিক্ষকের ঘাটতি দূর করা, শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি কার্যকরভাবে মোকাবিলা, দীর্ঘ সময় ক্লাসের চাপ কমানো এবং দুপুরের খাবারের জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া। পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ারও দাবি রয়েছে।

শিক্ষাখাতে সরকারের বাজেট কমানোর পরিকল্পনা থেকে সরে আসার দাবিও জোরালো হয়েছে। আন্দোলনকারীদের ভাষ্য, শিক্ষা খাতে ব্যয় কমানো হলে এর নেতিবাচক প্রভাব সরাসরি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর পড়বে।

এদিকে বিক্ষোভ ঘিরে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উত্তেজনার ঘটনাও ঘটেছে। এর আগে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার ও গ্রেপ্তার করায় আন্দোলন আরও ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকার অবশ্য আন্দোলনের কিছু অংশকে শহুরে সহিংসতায় রূপ নেওয়া বলে আখ্যায়িত করেছে।

সোমবার উত্তর ফ্রান্সে বিক্ষোভের সময় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী বিস্ফোরণে গুরুতর আহত হয়। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য, বিক্ষোভকারীদের একটি দল পুলিশের দিকে বিভিন্ন বস্তু নিক্ষেপ করছিল। পরে ওই শিক্ষার্থীর হাতে বিস্ফোরণ ঘটে। তবে ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

গত দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলন মঙ্গলবার আরও বিস্তৃত হওয়ায় দেশটির শিক্ষা ব্যবস্থা ও সরকারের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork