1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা - dailydeshkantha
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:৩৫|
শিরোনামঃ
পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না: মির্জা ফখরুল মাসসেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল ২ মাস পর নিজেদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর খুলল ইরান

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 110 Time View

রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহরের ডিঙি রেস্টুরেন্ট মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মমিনুর রশিদ শাইন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালি।

সভায় বক্তারা বলেন, দেশের সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও গণমাধ্যমে সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরছেন। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নিরাপত্তা বিধান এখন সময়ের দাবি।
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সভায় সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, কামাল হোসেন আজাদ, গোলাম সারওয়ার এবং এস এম মুঞ্জুরুল হাসান, কক্সবাজার রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি এবং চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আলী, সংস্থাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, সম্মুখসারীর জুলাইযোদ্ধা শাহাব উদ্দিন চৌধুরী এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এম আর আয়াজ রবিসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork