1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইস্টার সানডেতে গালাগালি করায় ট্রাম্পের ওপর বিরক্ত হন খ্রিষ্টান নেতারা - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৯:৩৫|

ইস্টার সানডেতে গালাগালি করায় ট্রাম্পের ওপর বিরক্ত হন খ্রিষ্টান নেতারা

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 178 Time View

আন্তর্জাতিক ডেস্ক: গত ২ এপ্রিল ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এর দুইদিন পর রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ওই বিমানের পাইলট ও অপর ক্রুকে উদ্ধার করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সেনারা।

তাদের উদ্ধারের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন ট্রাম্প। আবার সেই পোস্টে আল্লাহর নামও নেন তিনি।

তিনি যেদিন পোস্টটি করেন সেদিন ছিল ইস্টার সানডে। যা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন।

আর এমন দিনে দেশের প্রেসিডেন্ট হয়ে গালাগাল করায় তার ওপর ক্ষিপ্ত ও বিরক্ত হন খ্রিষ্টান নেতারা।

গতকাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রি জার্নাল। সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প যখন কুরুচিপূর্ণ পোস্টটি করেন তখন রিপাবলিকান সিনেটর এভং খ্রিষ্টান নেতারা হোয়াইট হাউজে যোগাযোগ করেন। তারা তাদের আপত্তির কথা জানিয়ে বলেন, ইস্টার সানডের দিন প্রেসিডেন্ট গালাগালি করছেন আবার আল্লাহর নাম নিচ্ছেন, যা তাদের কাছে শোভনীয় মনে হচ্ছে না।

ওইদিনের পোস্টে ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেন, “উন্মাদ অবৈধ সন্তান, হরমুজ প্রণালি খুলে দিন। নয়ত আপনাদের নরকে বাস করতে হবে। সমস্ত প্রশংসা আল্লাহর।”

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork