1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
দর্শকদের নতুন কিছু দিতে হবে : রাফি - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ১১:৫৩|

দর্শকদের নতুন কিছু দিতে হবে : রাফি

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 3 Time View

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের দর্শকদের রুচি এবং চলচ্চিত্রের মৌলিকতা নিয়ে কথা বলেছেন নির্মাতা রায়হান রাফি। তার মতে, দর্শকরা এখন আগের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং সচেতন। ফলে দায়সারা কাজ বা অনুকরণ দিয়ে তাদের মন জয় করা সম্ভব নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি চলচ্চিত্রের সৃজনশীলতা নিয়ে কথা বলেন। তিনি জানান, একটি সিনেমা তখনই প্রকৃত অর্থে ‘অরিজিনাল’ হয়ে ওঠে, যখন তাতে নির্মাতার নিজস্ব চিন্তাধারা বা একটি শক্তিশালী ‘ভয়েস’ থাকে।

‘আমরা যদি অন্যের কাজ নকল করি বা ট্রেন্ডের পেছনে ছুটি, তবে ইন্ডাস্ট্রি এগোবে না। আমাদের মৌলিক গল্প বলতে হবে। যেমন ধরেন, ‘বনলতা এক্সপ্রেস’ যখন বানালাম, তখন আমার মাথায় ছিল একদম নিজের একটা স্টাইল।’

দর্শকদের নতুন কিছু দিতে হবে উল্লেখ করে শেষে বলেন, ‘এখন এইটা হিট হইছে দেখে সবাই যদি একই জিনিস বানায়, তাহলে দর্শক সেটা নেবে না। দর্শকদের নতুন কিছু দিতে হবে, অরিজিনাল কিছু দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork