1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিক মোজাম্মেল হকের প্রতিবাদ - dailydeshkantha
১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:০৩|
শিরোনামঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বিয়ে করলেন জাকসুর নারী এজিএস মেঘলা, জানা গেল স্বামীর পরিচয় অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় মোদিকে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব ভালো কাজের পাশে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮, আহত ৫৩৯ সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে দিনাজপুর সার্ভিস সেন্টারে মাসিক উন্নয়ন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিক মোজাম্মেল হকের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ৬, ২০২৫,
  • 134 Time View
ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিক মোজাম্মেল হকের প্রতিবাদ
ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিক মোজাম্মেল হকের প্রতিবাদ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাংবাদিক মোজাম্মেল হক তার বিরুদ্ধে “দৈনিক সময়ের কথা অনলাইন” নামের একটি সংবাদপোর্টালে প্রকাশিত একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ–এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

 

এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে। উক্ত সংবাদে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তার সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সংবাদটি আমার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে প্রচার করা হয়েছে।”

 

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে জাতীয় পত্রিকা প্রভাতী বাংলাদেশ–এর কক্সবাজার জেলা স্টাফ রিপোর্টার এবং জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। একজন পেশাদার সাংবাদিক হিসেবে আমি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পক্ষে ছিলাম এবং আছি। তাই আমার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”

 

মোজাম্মেল হক অভিযোগ করেন, “দৈনিক সময়ের কথা অনলাইন” কোনো যাচাই-বাছাই ছাড়াই তার নাম ব্যবহার করে অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ করেছে, যা সাংবাদিকতার নীতিমালা ও গণমাধ্যমের নৈতিকতার পরিপন্থী।

 

তিনি সংবাদমাধ্যমটির প্রতি আহ্বান জানান — তারা যেন অবিলম্বে মিথ্যা সংবাদটি প্রত্যাহার করে সংশোধনী প্রকাশ করে এবং ভবিষ্যতে এমন অপপ্রচার থেকে বিরত থাকে।

 

শেষে তিনি বলেন, “আমি এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork