1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক - dailydeshkantha
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১১:৪৭|
শিরোনামঃ
গোলমুন্ডা ইউনিয়নের দাঁড়ি পাল্লা মার্কার জনসভারূপ নিল বিশাল জনসমুদ্রে   দেশ পুনর্গঠনের রূপরেখা দিলেন তারেক রহমান: বিএনপি সরকারে আসলেই বাস্তবায়িত হবে তিস্তা মহাপরিকল্পনা ধানের শীষের পক্ষে রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের ব্যাপক প্রচারণা প্রয়োজনে লাশ হয়ে যাব, দাবি আদায় ছাড়া ফিরবো না কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার, বিএনপির ইশতেহারে আরও যা থাকছে নওগাঁর আত্রাইয়ে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিয়াজি ভাজছেন চক শিমলার রাকিব: অবাক এলাকাবাসী রামগড়ে জিয়া পরিষদের উদ্যোগে বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে ধানের শীষের পক্ষে মতবিনিময় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম জামায়াত জোট ক্ষমতায় এলেও দেশ ধর্মরাষ্ট্র হবে না: নাহিদ বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ খেলবেনা পাকিস্তান : শেহবাজ শরীফ

মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 59 Time View
মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক
মায়ানমারগামী পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় কোস্ট গার্ডের অভিযানে ১০ জন আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ খাদ্যপণ্যসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য মায়ানমার থেকে দেশে আনতে চাচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোস্ট গার্ডের জাহাজ কামরুজ্জামান এর নেতৃত্বে সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে

১০ হাজার কেজি ডাল
২ হাজার ৫০০ কেজি রসুন
১ হাজার কেজি টেস্টিং সল্ট
২ হাজার ৫০০ কেজি পেঁয়াজ
১ লাখ ৫০ হাজার পিস মশার কয়েল ১০ হাজার পিস রয়েল টাইগার এনার্জি ড্রিঙ্কস

এ সময় পাচারকাজে জড়িত ১০ জনকেও আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, ফিশিং বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “চোরাচালান রোধে কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork