1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা - dailydeshkantha
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:০৯|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৭, ২০২৬,
  • 139 Time View

রাজবাড়ী প্রতিনিধি: মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৮ অক্টোবর থেকে রাজবাড়ীর পদ্মা নদীতে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ সময়ে নদীতে সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ হলেও এ সময় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পদ্মাপাড়ের জেলেরা।

জেলেদের অভিযোগ, বছরের পর বছর নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও তাদের অনেকের সরকারি জেলে কার্ড নেই। অন্যদিকে প্রকৃত জেলে নন—এমন ব্যক্তিদের কার্ড পাওয়ার অভিযোগও রয়েছে। ফলে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা থেকে প্রকৃত জেলেদের একটি অংশ বঞ্চিত হচ্ছেন।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৪ হাজার ১০২ জন। এর মধ্যে ইলিশ আহরণের সঙ্গে যুক্ত কার্ডধারী জেলে রয়েছেন ৬ হাজার ৩০৪ জন। এবার ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৫৯২ জনের জন্য। সে হিসাবে ৭১২ জন কার্ডধারী ইলিশ জেলে এ সহায়তা থেকে বাদ পড়ছেন।

নিষেধাজ্ঞার আগে পদ্মাপাড়ের বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রাজবাড়ী সদর উপজেলার বরাট ও মিজানপুর এবং গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় দেখা গেছে, কেউ জাল মেরামত করছেন, আবার কেউ নৌকায় আলকাতরা দিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

বরাটের জেলে জমির হালদার জানান, পাঁচ-ছয় বছর ধরে নদীতে মাছ ধরলেও এখনো তার জেলে কার্ড হয়নি। পরিবারের সদস্য পাঁচ থেকে সাতজন। নিষেধাজ্ঞার ২২ দিন কীভাবে সংসারের খরচ চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজের সুযোগ না থাকায় জীবিকার তাগিদে নিষেধাজ্ঞার সময় নদীতে নামার আশঙ্কার কথাও জানান তিনি।

মিজানপুরের জেলে ইয়াকুব আলীর জেলে কার্ড রয়েছে। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে নদীতে যাবেন না। তবে সরকারি সহায়তা হিসেবে পাওয়া ২৫ কেজি চাল দিয়ে বড় পরিবারের ব্যয় মেটানো কঠিন।

দৌলতদিয়ার জেলে শুকচান হালদার বলেন, প্রায় আট বছর ধরে নদীতে মাছ ধরলেও তার জেলে কার্ড হয়নি। ফলে নিষেধাজ্ঞার সময়ে সরকারি চাল বা অন্য কোনো সহায়তাও পান না।

ধাওয়াপাড়ার জেলে ইদ্রিস ব্যাপারীরও একই অভিযোগ। আর প্রায় তিন যুগ ধরে মাছ ধরার সঙ্গে যুক্ত সোহেল হালদার বলেন, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পর্যাপ্ত সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে তারা নদীতে নামা থেকে বিরত থাকবেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মা ইলিশের প্রজননের জন্য ২২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। নিষেধাজ্ঞা সফল করতে জেলে ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

জেলে কার্ড নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতি বছর জেলে তালিকা হালনাগাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নতুন জেলেদেরও যাচাই-বাছাই শেষে প্রকৃত জেলে হিসেবে শনাক্ত হলে কার্ড দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি প্রকৃত জেলেদের তালিকা নির্ভুল করা, পর্যাপ্ত খাদ্য সহায়তা নিশ্চিত এবং নিষেধাজ্ঞার সময়ে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা জরুরি। এতে একদিকে জেলেদের দুর্ভোগ কমবে, অন্যদিকে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমও আরও কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork