1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী - dailydeshkantha
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৫৩|
শিরোনামঃ
ইসরায়েলের নির্বাচনে নাটকীয় সমীকরণ, নেতানিয়াহু নাকি আইজেনকোট—প্রধানমন্ত্রী কে? জন্মদিনের পার্টিতে পরীমনির জমজমাট নাচ, সঙ্গী কোরিওগ্রাফার কিবরিয়া! ১৮ ঘণ্টার শুটিং শেষেও বাবা-স্বামীর দায়িত্বে অবিচল ভিকি, মুগ্ধ ক্যাটরিনা স্ট্রেচারে মাঠ ছাড়লেও ব্যাটিংয়ে প্রস্তুত হৃদয়, স্বস্তিতে বাংলাদেশ ইসরায়েলের নির্বাচনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে ক্ষমতা ধরে রাখার পথে নেতানিয়াহু বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর যাত্রা শুরু, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার না হলে সরকারের পরিণতি হবে ভয়াবহ: মুহাম্মদ শাহজাহান নিখোঁজের একদিন পর তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কচুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী খন্দকার

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় ৫ প্রার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬,
  • 28 Time View

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন।

উপনির্বাচনে প্রাথমিকভাবে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও পরে বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট।

প্রতিবেদন অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। পরে শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচনের আয়োজন করা হয়।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে ঠাকুরগাঁও-১ আসনের পরবর্তী সংসদ সদস্য কে হচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork