1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
লোহাগড়া উপজেলা ভূমি সেবায় বিভাগে প্রথম, পৌর এলাকার উন্নয়নে প্রশংসিত মিঠুন মৈত্র - dailydeshkantha
২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| সকাল ৮:৫৪|
শিরোনামঃ
ডিমলায় ছাত্রশিবিরের বিক্ষোভ-শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা মোশাররফ-নীলাঞ্জনার নতুন নাটক ‘বউ প্যারা দেয়’ পিছিয়ে থেকেও ড্র করল বাংলাদেশ নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া আসলাম হোসেন সজলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আফগানিস্তানে ক্ষমতাসীনদের মধ্যে প্রকট হয়ে উঠছে দ্বন্দ্ব-বিভক্তি দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান নীলফামারীতে জুলাই যোদ্ধা হাসানের উপর হামলার অভিযোগ

লোহাগড়া উপজেলা ভূমি সেবায় বিভাগে প্রথম, পৌর এলাকার উন্নয়নে প্রশংসিত মিঠুন মৈত্র

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 43 Time View
লোহাগড়া উপজেলা ভূমি সেবায় বিভাগে প্রথম, পৌর এলাকার উন্নয়নে প্রশংসিত মিঠুন মৈত্র
লোহাগড়া উপজেলা ভূমি সেবায় বিভাগে প্রথম, পৌর এলাকার উন্নয়নে প্রশংসিত মিঠুন মৈত্র

রাশেদ রাসু, নড়াইল প্রতিনিধি : খুলনা বিভাগের নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনায় প্রশংসিত হচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

ভূমি সেবায় দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অবৈধ দখল উচ্ছেদ, রিজার্ভ ল্যান্ডের তসদিক বাতিল, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। পাশাপাশি পৌরসভায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ নতুন মাত্রা যোগ করেছে।

গত এক বছরে পৌর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

থানার সামনে চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ৩০০ মিটার রাস্তা নির্মাণ, লোহাগড়া বাজার ফলপট্টি থেকে বাজার ব্রিজ পর্যন্ত ২৫০ মিটার রাস্তা
পাইলট স্কুল থেকে ফলপট্টি পর্যন্ত ড্রেনসহ ১৫০ মিটার রাস্তা, মোল্লার মাঠ থেকে আদর্শ স্কুল পর্যন্ত ৩০০ মিটার রাস্তা ও স্কুলের ভেতর ওয়াকওয়ে, মহিলা কলেজ থেকে মেইন রোড পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, জয়পুর স্কুল পর্যন্ত ২৫০ মিটার রাস্তা নির্মাণ
পাইলট মডেল স্কুলে অভিভাবকদের বসার সিট নির্মাণ, উপজেলা ভূমি অফিসের সামনে পাকা কলম স্থাপন ঈদগাহ সংস্কার, কবরস্থান ও মন্দিরে উন্নয়নকাজ, লোহাগড়া বাজারে গরুর হাট স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম

এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন এবং নাগরিক সেবা সহজ করতে পৌরসভার সনদ প্রদান কার্যক্রমকে গতিশীল করা হয়েছে।

গত এক বছরে প্রায় ১৫ হাজার নামজারি দ্রুততম সময়ে সম্পন্ন হয়েছে, যা সাধারণ মানুষের কাছে ভূমি সেবাকে আরও সহজ ও দালালমুক্ত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের আশা, এসিল্যান্ড ও পৌর প্রশাসক মিঠুন মৈত্রের এই জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর নেতৃত্বে লোহাগড়া একটি সুশৃঙ্খল ও উন্নত প্রশাসনিক ও পৌরসভা মডেলে রূপ নেবে বলে তারা বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork