1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
শীতের গোসল ​ঝুমা আক্তার - dailydeshkantha
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৪৮|
শিরোনামঃ
‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সভা, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা মৃত্যু দাবি চেক প্রদান করলো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি হরমুজ প্রণালি খুলছে, কাউকে আর কখনও টোল দিতে হবে না : ট্রাম্প ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ? নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

শীতের গোসল ​ঝুমা আক্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,
  • 198 Time View

শীতকালটা এলেই আমার,
আজব কথা মনে পড়ে।
গোসল ফাঁকি দিতে ভাইয়া,
কী যে কাণ্ড করে!

​বলছি আমি ভাইয়ার কথা,
তাহার মতো যারা,
গোসল নামের ‘বিপদ’ দেখে
হতেন দিশেহারা।

​হাসতাম মোরা সবাই মিলে,
করতাম ঠাট্টা-ঠাট্টি।
মা ডাকিলে লুকিয়ে বলত,
“যাব না এক কাঠি!”

​শীতের ভয়ে করবে না সে,
কোনোমতেই গোসল।
আজ না কাল—এমনি করে,
পার করে দেয় কাল।

​গ্রীষ্মকালে আমায় বলত,
করে দশবার গোসল।
“শীতের জমা করছি আমি
এখনই সব উশুল!”

​বলতেন তিনি মন্দ না তো,
এটাই তাহার যুক্তি।
এভাবেই সে শীতের সাথে,
করত আজব চুক্তি।

​আজ মনে পড়ে কত দিন,
মা দিতেন জল ছিটিয়ে।
শীতের কাঁপুনি আড়াল করতে,
পালাতেন গা মুছিয়ে।

​মায়ের চোখে ধরা পড়ত,
সব ফাঁকির ওই হিসাব।
হাসি-রাগে মিশে যেত,
মমতাময় জবাব।

​ভাইয়া তখন দাঁড়িয়ে থাকত
মুখে দুষ্টু হাসি,
মা বলতেন—“আজ না করলে,
কালও একই ফাঁসি!”

​সেই দিনগুলো আজ কেবলই
স্মৃতির পাতায় ভাসে,
শীতের গোসল, মায়ের ডাক,
আঁকড়ে ধরে পাশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork