1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - dailydeshkantha
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৭|
শিরোনামঃ
সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত প্রযোজনায় বুবলীর নতুন যাত্রা, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ‘ঠিকানা’ ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন দফা হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের ঢাকায় অনুষ্ঠিত হলো প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস, ২৪ নভেম্বর বিদায় নিতে পারে বৃষ্টিবলয় আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলছে মিয়ানমার তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় জিসাসের দোয়া ও খাবার বিতরণ

সাংবাদিকতায় তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২১, ২০২৬,
  • 38 Time View

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতায় তথ্য অধিকার আইন-২০০৯-এর ব্যবহার ও প্রয়োগবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তানভির রাজা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহসিন হাবীব সবুজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান এবং দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পণ টিভির মাহমুদুল হক এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব আবেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহসিন মুন্সি।

অনুষ্ঠানের শুরুতে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি মমিনুর রশীদ শাইন তথ্য অধিকার আইন-২০০৯-এর বিভিন্ন দিক, সাংবাদিকতায় এ আইনের গুরুত্ব, তথ্য পাওয়ার আবেদন প্রক্রিয়া এবং অনুসন্ধানী সাংবাদিকতায় এর কার্যকর প্রয়োগ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেন।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহে তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আইনের যথাযথ ব্যবহারের মাধ্যমে সাংবাদিকরা অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও গতিশীল ও কার্যকর করতে পারেন।

কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্পণ টিভি ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork