1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সিরিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়, ওয়াশিংটনে প্রেসিডেন্ট আল শারা - dailydeshkantha
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১০|
শিরোনামঃ
সত্য আনলেন পূজা চেরি, জানালেন— ডিভোর্স চান না সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা খার্গ দ্বীপ: মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ‘প্রিন্স’ -এর টিজার মুক্তির বিষয়ে যা জানা গেল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলা : পেন্টাগনের কাছে জবাব চান ডেমোক্র্যাটরা

সিরিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়, ওয়াশিংটনে প্রেসিডেন্ট আল শারা

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 67 Time View
সিরিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়, ওয়াশিংটনে প্রেসিডেন্ট আল শারা

অনলাইন নিউজ: যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা। সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে নাম মুছে ফেলার একদিন পর দেশটিতে সফরে গেলেন তিনি।

আগামীকাল ১০ নভেম্বর তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা সরকারি বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে। সংস্থাটি জানায়, ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন।

আল শারা আগামীকাল ১০ নভেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে তার এই সফরটি এমন সময় হচ্ছে যখন ওয়াশিংটন একদিন আগেই তাকে “সন্ত্রাসবাদের কালো তালিকা” থেকে বাদ দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, আল শারার সরকার যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবিতে সাড়া দিচ্ছে। এর মধ্যে নিখোঁজ মার্কিন নাগরিকদের সন্ধানে সহায়তা করা এবং অবশিষ্ট রাসায়নিক অস্ত্র নির্মূলের উদ্যোগ নেওয়ার মতো বিষয়ও রয়েছে।

পিগট আরও বলেন, “বাশার আল আসাদের পতন এবং আসাদ সরকারের অর্ধশতাব্দীর দমননীতি থেকে বেরিয়ে আসার পর সিরীয় নেতৃত্ব যে অগ্রগতি দেখিয়েছে, এই পদক্ষেপগুলো তারই স্বীকৃতি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork