1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ইলিয়াস হোসেনের দ্বিতীয় ফেসবুক পেইজ বন্ধ করল মেটা - dailydeshkantha
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| বিকাল ৪:৪৭|

ইলিয়াস হোসেনের দ্বিতীয় ফেসবুক পেইজ বন্ধ করল মেটা

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 125 Time View

’সহিংসতা উস্কে দেয়া’র অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্লগার ইলিয়াস হোসেনের দুটি ফেসবুক পেইজ রিমুভ করেছে।

এ তথ্য দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছে একটি সূত্র। পাশাপাশি দুটি ফেসবুক পেইজ সার্চ করলেও আর পাওয়া যাচ্ছে না।

ইলিয়াস হোসেন নামে ২ মিলিয়নের বেশি ফলোয়ার যুক্ত ভেরিফায়েড পেইজটি গতকাল রিমুভ করা হয়।

এরপর ইলিয়াস ৮ লক্ষাধিক ফলোয়ার যুক্ত আরেকটি ফেসবুক পেইজ ব্যবহার শুরু করলে সেটিও আজ রিমুভ করা হয়েছে।

১৮ ডিসেম্বর রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করে দুটি ভবন পুড়িয়ে দেয় একদল দুর্বৃত্ত। হামলা চলাকালীন ইলিয়াস হোসেনের ফেসবুক পেইজ দুটি থেকে হামলা সফল করার আহ্বান জানিয়ে লাগাতার পোস্ট করা হয়। এরপর একদিনের ব্যবধানে দুটি পেইজই রিমুভ করলো মেটা।

প্রসঙ্গত, যে কোন ধরনের সহিংসতা উস্কে দেয়া ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এর লঙ্ঘন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork