আবেদ আলী ঢাকা:
নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী গোলমুন্ডা ফাযিল ডিগ্রি মাদ্রাসায় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ১৪ আগষ্ট বুধবার ২০২৫ ইং সকালে তিনি মাদ্রাসা চত্বরে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ছবি সংগৃহিত
পরিদর্শন শেষে ইউএনও একটি সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা, সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “তোমরা জাতির ভবিষ্যৎ। নিজেদের মেধা ও নৈতিক গুণাবলি দিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীরা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, আধুনিক জ্ঞানেও সমৃদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ইউএনও’র এ ধরনের উৎসাহব্যঞ্জক পরিদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।