1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এমডিএস প্রোগ্রামের পুনর্মিলনী অনুষ্ঠান, আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয় - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:২৭|

এমডিএস প্রোগ্রামের পুনর্মিলনী অনুষ্ঠান, আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 113 Time View
এমডিএস প্রোগ্রামের পুনর্মিলনী অনুষ্ঠান, আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়
এমডিএস প্রোগ্রামের পুনর্মিলনী অনুষ্ঠান, আয়োজনে নজরুল বিশ্ববিদ্যালয়

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: এমডিএস অর্থাৎ মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ প্রোগ্রামের (উইকেন্ড) প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জমকালো পুনর্মিলনী অনুষ্ঠান ও অ্যালামনাই মিলনমেলা আয়োজিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। উক্ত জমকালো অনুষ্ঠানে এমডিএস প্রোগ্রামের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

 

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক অলি উল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন।

এসময়, “ডেভেলপমেন্ট স্টাডিজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যা উন্নয়ন পরিকল্পনা, নীতি প্রণয়ন ও সামাজিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ধরনের অ্যালামনাই মিলনমেলা শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে আজীবন সম্পর্ক বজায় রাখতে উৎসাহ দেয় – নিজের বক্তব্যে এমনটা জানান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন।

পাশাপাশি উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থীরা সমাজের উন্নয়নে গবেষণা, নীতি বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তৈরিতে অবদান রাখবে, এটাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক নাজমুল হাসান, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, গাজী আরাফাত উজ জামান মার্কনি এবং তানজিল আহমেদ সহ অন্যান্য শিক্ষকমণ্ডলী।

উল্লেখ্য, আয়োজিত এই মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার্জন ও পেশাগত অভিজ্ঞতা উপস্থাপন করেন, উন্নয়ন খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork