1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৫|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 134 Time View
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা সংঘর্ষের জেরে
শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা সংঘর্ষের জেরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (৩১ আগস্ট) দুপুর ২টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ নির্দেশ জারি করেন। আজ দুপুর ২টা থেকে আগামীকাল (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে।

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আওতায় উল্লিখিত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহনসহ পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে শনিবার রাতে এবং রোববার দুপুর ১২টার পরপরই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অনেকে আহত হন। প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলার পর প্রশাসন ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে। তিনি ২ নম্বর গেটের মাছ বাজার সংলগ্ন শাহাবুদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দারোয়ান ওই শিক্ষার্থীকে মারধর করলে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে।

খবর পেয়ে শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। পরে দুই পক্ষই মসজিদের মাইক ব্যবহার করে লোকজন জড়ো করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

চবি মেডিকেলের চিকিৎসক ডা. মুহাম্মদ টিপু সুলতান জানান, আহত বহু শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork