1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কুরবানি বাংলাদেশের জমিনকে উর্বর করেছে -মাওলানা আবদুল হালিম - dailydeshkantha
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১১:১৬|
শিরোনামঃ

জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কুরবানি বাংলাদেশের জমিনকে উর্বর করেছে –মাওলানা আবদুল হালিম

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 294 Time View
জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কুরবানি বাংলাদেশের জমিনকে উর্বর করেছে
জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীদের ত্যাগ-কুরবানি বাংলাদেশের জমিনকে উর্বর করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জামায়াতের নেতৃবৃন্দের ও কর্মীদের ত্যাগ-কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।

তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোট মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে ইনশাআল্লাহ।

আজ ১ অক্টোবর (বুধবার) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে উলিপুর মতিন কারিগরি কলেজ হল রুমে অনুষ্ঠিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork