1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন, তখনই প্রকৃত মুক্তি আসবে: তি - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:৩৪|

নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন, তখনই প্রকৃত মুক্তি আসবে: তি

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 70 Time View

নামাজের ইমামরা সমাজের নেতৃত্বে আসলেই জাতির প্রকৃত মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘এ দেশে আইন চলবে কোরআনের জন্য—নয়তো মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে না। মসজিদ কমিটি হবে খতিব ও ইমামদের পরামর্শে। খতিব ও ইমামরা কারও করুণার পাত্র নন।’

তিনি আরও বলেন, ‘মসজিদে যিনি নামাজের ইমামতি করেন, তিনিই যখন সমাজেরও ইমাম হবেন, তখনই সত্যিকারের মুক্তি আসবে। এ দেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা না হলে শান্তি ফিরবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আসবে না; নবীজি (স.)–এর দেখানো পথে ফিরে যেতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যখন জন্মগ্রহণ করি, তখন আপনারাই আমাদের ইমাম; মৃত্যুর সময়ও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বর থেকেই আসবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork