1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারীতে শ্রমিক নিহত : জামায়াতের শোক ও উদ্বেগ - dailydeshkantha
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:২৮|
শিরোনামঃ

নীলফামারীতে শ্রমিক নিহত : জামায়াতের শোক ও উদ্বেগ

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 147 Time View
ভোটের মাঠে নামতে প্রস্তুত জামায়াত, প্রার্থী নির্বাচন সম্পন্ন
ভোটের মাঠে নামতে প্রস্তুত জামায়াত, প্রার্থী নির্বাচন সম্পন্ন

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এক শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো অত্যন্ত অনুচিত। নিহত হাবিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনা, আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং বন্ধ কারখানা চালু করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে।

এদিকে সুদানের পশ্চিম দারফুরের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায়ও গভীর শোক প্রকাশ করেছে জামায়াত। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “এত বিপুল সংখ্যক নিরীহ মানুষের প্রাণহানি গোটা মানবজাতির জন্য এক হৃদয়বিদারক ট্র্যাজেডি। নারী-পুরুষ ও শিশুসহ একটি সম্পূর্ণ গ্রাম মাটির নিচে চাপা পড়া নিঃসন্দেহে মর্মান্তিক।”

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও পুনর্বাসনের জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork