1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়ায় জামায়াতের গণমিছিলে নেতাকর্মীদের ঢল - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:৩১|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

বগুড়ায় জামায়াতের গণমিছিলে নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, অক্টোবর ১২, ২০২৫,
  • 105 Time View
বগুড়ায় জামায়াতের গণমিছিলে নেতাকর্মীদের ঢল
বগুড়ায় জামায়াতের গণমিছিলে নেতাকর্মীদের ঢল

বগুড়া প্রতিনিধি: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বগুড়ায় বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে বগুড়া পৌর পার্কে গণজমায়েত অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর ও জেলা জামায়াত যৌথভাবে এই গণজমায়েতের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া–১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া–৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী।

গণজমায়েতে আরও বক্তব্য দেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া–৬ আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা আব্দুল হাকিম সরকার, মাওলানা আব্দুল হালিম বেগ, নূর মোহাম্মদ আবু তাহেরসহ জামায়াত ও শিবিরের নেতারা।

গণজমায়েত শেষে বিশাল মিছিল পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের সাতমাথা ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে জামায়াতের শহর ও জেলা নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

একই সময়ে জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক হোসনা আফরোজার নিকট পাঁচ দফা দাবির স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork