1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বগুড়ার কাহালুতে মাছ ধরতে গিয়ে যুবক খুন - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:৫০|

বগুড়ার কাহালুতে মাছ ধরতে গিয়ে যুবক খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 82 Time View
বগুড়ার কাহালুতে মাছ ধরতে গিয়ে যুবক খুন
বগুড়ার কাহালুতে মাছ ধরতে গিয়ে যুবক খুন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন রাহুল সরকার (৩০) নামে এক যুবক। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের নিজ লিজ নেওয়া পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাহুল সরকার পুকুরপাড়ে হুইল বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করেই অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এলোপাথাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

নিহত রাহুল সরকারের বাড়ি কৈগাড়ী পাড়া (সি অফিস) এলাকায়। তিনি মৃত সোবহান সরকারের ছেলে।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র জানান, হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork