1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেগুন ও শিমের চড়া দাম, অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকা - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৫৮|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

বেগুন ও শিমের চড়া দাম, অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 19 Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর বাজারে গত মাসের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। তবে মৌসুম না হওয়ায় কয়েকটি সবজির দাম এখনো চড়া। বিশেষ করে শিম, গাজর, বরবটি, টমেটো ও বেগুনের দাম তুলনামূলক বেশি। এসব সবজি প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি টমেটো ১৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৬০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁকরোল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, শিম ২০০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১৪০ টাকা, ধন্দুল ৬০ টাকা, মুলা ৮০ টাকা এবং বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মালিবাগ বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী কামরুজ্জামান তমাল বলেন, গত মাসের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। তবে চার-পাঁচ ধরনের সবজির দাম এখনো অনেক বেশি। এসব সবজি ১০০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা খাদিমুল ইসলাম বলেন, বেগুন, শিম, গাজর, বরবটি ও টমেটোর মৌসুম না হওয়ায় এসব সবজির সরবরাহ কম। ফলে দামও তুলনামূলক বেশি। তবে অন্যান্য সবজির দাম আগের তুলনায় কমেছে।

তিনি বলেন, টানা বৃষ্টি না হলে আগামী দিনগুলোতেও সবজির দাম মোটামুটি একই পর্যায়ে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork