1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভূপাতিত করা মার্কিন বিমানের ছবি প্রকাশ ইরানের স্পিকারের - dailydeshkantha
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৬:২৫|
শিরোনামঃ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ডিমলায় ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজে বর্ষবরণ, নবীন বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত চর কচ্ছপিয়া দারুল ফালাহ নুরানী ও ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ‘অবরুদ্ধ’ হরমুজ পাড়ি দিলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাংকার নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন : অপু বিশ্বাস নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এমপি আমির হামজাকে আইনি নোটিশ

ভূপাতিত করা মার্কিন বিমানের ছবি প্রকাশ ইরানের স্পিকারের

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 34 Time View

আন্তর্জাতিক ডেস্ক: বিমানের ধ্বংসাবশেষ। যুক্তরাষ্ট্রের ভূপাতিত করা একটি বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। রোববার (৫ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশিত ছবিতে দেখা যায় একটি বিমান পুরোপুরি ভষ্মীভূত হয়ে গেছে।

তিনি ছবিটির সঙ্গে করা পোস্টে বলেছেন, “যদি যুক্তরাষ্ট্র এমন জয় (বিমান হারানো) আরও তিনটি পায়। তাহলে তারা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”

এরআগে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইস্ফাহানে মার্কিনিদের সি-১৩০ পরিবহন বিমান ভূপাতিত করা হয়েছে। এ বিমানটি বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর নিখোঁজ ক্রুকে উদ্ধারের অভিযানে অংশ নিয়েছিল।

মার্কিনিদের দুটি হেলিকপ্টার ভূপাতিতের দাবিও ইরানের

সি-১৩০ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী।

সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র রোববার (৫ এপ্রিল) বলেছেন, “সি-১৩০ সামরিক পরিবহন বিমান ভূপাতিতের পাশাপাশি দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।”

এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধার করতে আসা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড’ যৌথভাবে কাজ করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। আর এ যৌথ অভিযানে মার্কিনিদের একাধিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে জানান মুখপাত্র।

এদিকে গত শুক্রবার সকালে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ওইদিনই পাইলটকে উদ্ধার করা হয়। এর দুইদিন পর উদ্ধার করা হয়েছে বিমানের অপর ক্রুকে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork