1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর ‘তমার জায়গায় পুরুষ অভিনেতা থাকলে বড় ভাই বলে তেল দিতেন’

যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ৪, ২০২৬,
  • 129 Time View

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমান। একই দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এফ-১৫ মডেলের ওই যুদ্ধবিমান যখন ভূপাতিত করা হয় তখন প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনো নিখোঁজ। তিনি কি অবস্থায় আছেন সেটি কেউ জানে না।

এফ-১৫ যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন।

সূত্র: আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork