1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:৪৩|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫,
  • 115 Time View
ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান
ভোলায় এলডিপি’র জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি: ভোলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় শহরের উকিল পাড়ায় নিজাম হাসিনা মসজিদ এর উল্টো পাশে এই কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান, গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক, আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম চৌধুরী।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোলা জেলা শাখার সভাপতি মোঃ বশির আহম্মেদ এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা এলডিপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, চরফ্যাশন উপজেলার এলডিপি’র সভাপতি মোঃ সবুজ, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, দৌলতখান উপজেলার সভাপতি মোহাম্মদ আশরাফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান সহ প্রমুখ‌।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এলডিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। কর্নেল অলি আহমদ-এর নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছি। তারা আরও বলেন, ভোলা সদর ও অন্যান্য উপজেলা গুলোতে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। ভোলা থেকেই আন্দোলন-সংগ্রামের কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তারা বলেন, জনগণের সমস্যার সমাধান, উন্নয়ন ও অধিকার রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork