1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত - dailydeshkantha
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৭:০২|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 129 Time View
গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধায় টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপি মিডিয়া কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

বাবুল রহমান রবিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি: টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. রফিকুউজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মিরাজুল ইসলাম, এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) হৃদয় মাহমুদ চয়ন।

এছাড়াও কর্মশালায় বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা প্রতিনিধি ডা. জাকারিয়া। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মহিলা সমন্বয়) গাজী শরিফা ইয়াসমিন।

জেলার সাত উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার মানুষ মৃত্যুবরণ করে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টাইফয়েডে আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি। ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৮ হাজার মানুষ টাইফয়েডে মারা গেছে বলে উল্লেখ করা হয়।

টাইফয়েড প্রতিরোধে আগামী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমানের সকল শিক্ষার্থীকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এজন্য শিশুদের জন্মনিবন্ধন সনদ থাকা বাধ্যতামূলক বলে কর্মশালায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork