1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নীলফামারী জেলা তথ্য অফিসের নিয়মিত  উঠান বৈঠক  অনুষ্ঠিত।  - dailydeshkantha
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| সকাল ১০:২০|

নীলফামারী জেলা তথ্য অফিসের নিয়মিত  উঠান বৈঠক  অনুষ্ঠিত। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 71 Time View
নীলফামারী জেলা তথ্য অফিসের নিয়মিত  উঠান বৈঠক  অনুষ্ঠিত। 

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি: জেলা  তথ্য অফিস, নীলফামারী কতৃর্ক আয়োজিত প্রান্তিক পর্যায়ে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের  ( অক্টোবর -ডিসেম্বর) প্রান্তিকের নিয়মিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  নীলফামারী সৈয়দপুর    উপজেলার  কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে  মোসাম্মৎ শাহানাজ পারভীন   (৪,৫,৬ নং ইউপি মহিলা  সদস্য)  এর  উঠানে এ “উঠান বৈঠকটি” অনুষ্ঠিত   হয়েছে। এই বৈঠকে  উপস্থিত ছিলেন  জেলা তথ্য অফিসার  মোঃ বায়েজীদ হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন বয়সের নারী ও কিশোর কিশোর।  জেলা তথ্য অফিসার  স্বাস্থ্য, শিক্ষা, বাল্য বিবাহ, শিশু ও কিশোরদের  শারিরীক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।  নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে সমাজে মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মায়েদের ভূমিকা যে অপরিসীম সে বিষয়টি ও আলোকপাত করেন। এছাড়াও  বর্তমানে মোবাইল আসক্তি  থেকে শিশুদের দুরে রাখার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।   ডেঙ্গু ও শীতকালীন রোগ সম্পর্কে সকলের সচেতনতার প্রয়োজনীয়তার বিষয়টি  উঠান বৈঠক এ উঠে আসে। টাইফয়েড টিকাদান এর প্রয়োজনীয়তা ও টিকা বিষয়ে গুজব, অপতথ্য প্রতিরোধে সকলের সচেতনতার গুরুত্ব উঠান বৈঠকে তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork