1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:০৯|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 64 Time View

অনলাইন নিউজ: ঢাকাই চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পারিবারিক সম্পত্তি ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে ঘন ঘন হুমকি দেওয়া হচ্ছে বলে সম্প্রতি তিনি অভিযোগ করেছেন।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে পপি জানান, প্রায় এক বছর ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তার অভিযোগের মূল কেন্দ্রবিন্দু তার চাচাতো বোনের স্বামী তারেক আহমেদ চৌধুরী। পপি জানান, ঘনিষ্ঠ আত্মীয়ের মৃত্যুর খবর শুনেও তিনি হুমকির কারণে খুলনায় যেতে পারেননি।

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘তারেক আমাকে ফোন করে জানায়, খুলনায় গেলে আমাকে মারার চেষ্টা করা হবে। নিজের নিরাপত্তার কথা ভেবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।’

পপির অভিযোগ, ২০০৭ সালে তার চাচা কবির হোসেনের কাছ থেকে তিনি যে জমি কিনেছিলেন, বর্তমানে তার চাচাতো বোন মুক্তা এবং তারেক সেই জমি দখল করে রেখেছেন। জমি ব্যবহার করতে গেলে তাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এ ছাড়া পপি আরও দাবি করেন, অতীতেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হয়রানি করা হয়েছে।

পপির কষ্টের টাকা ১৪ গোষ্ঠী খেয়ে শেষ করেছে : পলি
চলচ্চিত্রে ফিরছেন পপি, তবে নায়িকা হিসেবে নয়
সেই কামালই পপির স্বামী, আছে চার বছরের সন্তানও

তিনি প্রশাসনের কাছে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আবেদন জানিয়েছেন। তবে অভিযুক্ত তারেক আহমেদ চৌধুরী দাবি করেন, বিষয়টি ‘ভিত্তিহীন’ এবং তিনি কাউকে কোনো হুমকি-ধমকি দেননি।

পপিকে ঘিরে পারিবারিক বিরোধ ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনাম হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে পপির আরেক চাচা মিয়া বাবুল হোসেনও একই ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে পপির বিরুদ্ধেও জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছিল। ওই সময় খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় পপির বোন ফিরোজা পারভীন তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই ঘটনার পরই পপি স্বামী-সন্তানসহ প্রকাশ্যে আসেন।

এই বিতর্কের মধ্যে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত নতুন কোনো সিনেমায় তার অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork