1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সালমান! - dailydeshkantha
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:৪৪|
শিরোনামঃ
নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল ইসলামের বিশেষ টহল, আত্রাই থানা পরিদর্শন ডিমলায় জামায়াতে ইসলামীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোজতবা খামেনির সক্রিয়তা বাড়ছে : রুবিও দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ‎পুলিশের ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা আদালতে এসে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদ উপলক্ষে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি

হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ সালমান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬,
  • 180 Time View

বিনোদন রিপোর্টার:  বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে এখন চিন্তিত গোটা বি-টাউন। তবে বাবার অসুস্থতার খবরের চেয়েও তার ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ্যে আসা নিয়ে এবার চটেছেন বলিউড সুপারস্টার সালমান খান। হাসপাতাল কর্তৃপক্ষের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে পুরো খান পরিবার।

গত মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই চিত্রনাট্যকারকে। এরপর থেকেই সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকদের একটি দল নিয়মিত সেলিম খানের শারীরিক অবস্থার খুঁটিনাটি বা ‘হেলথ বুলেটিন’ গণমাধ্যমের সামনে প্রকাশ করছেন। আর এখানেই আপত্তি জানিয়েছেন সালমান খান।

খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিম খান সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সবারই প্রিয়। তার প্রতি সবার এই ভালোবাসা ও উদ্বেগের জন্য তারা কৃতজ্ঞ। তবে একজন ব্যক্তির স্বাস্থ্যগত তথ্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। পরিবারের অনুমতি ছাড়া এই গোপনীয়তা ভঙ্গ করা কোনোভাবেই কাম্য নয়।

সালমান মনে করেন, তার বাবার অসুস্থতার খুঁটিনাটি বাইরের মানুষের জানার প্রয়োজন নেই। যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, তবে পরিবার নিজেই তা জানাবে। সালমান খানের কড়া বার্তার পর হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামীতে সেলিম খানকে নিয়ে আর কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে না।

এদিকে গত দুই দিনে সেলিম খানের শারীরিক অবস্থার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার কোনো অস্ত্রোপচার প্রয়োজন হয়নি, তবে ডিএসএ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। দ্রুত উন্নতি ঘটলে তাকে আইসিইউ-তে স্থানান্তর করা হতে পারে।

বৃহস্পতিবার হাসপাতালে সেলিম খানকে দেখতে গিয়েছিলেন সালমানের আগামী সিনেমা ‘ব্যাটল অব গলওয়ান’-এর অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘তিনি (সেলিম খান) এখন ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork