1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
মেইলস্টোনে নিহত শিক্ষিকার জানাজা ও দাফন সম্পন্ন - dailydeshkantha
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২৩|
শিরোনামঃ
জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার পুরস্কারটি দর্শকদের উদ্দেশে উৎসর্গ করছি : হানিফ সংকেত হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে পুঁজিবাজারের সমস্যা-সম্ভাবনা জানাল বিএসইসি চুক্তিতে না পৌঁছালে ফের যুদ্ধ, ইরানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ফের শাকিব-সাবিলার রসায়ন, রকস্টারের পোস্টারে চমক জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না ডিমলায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় দোয়া ও নবীন বরন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন

মেইলস্টোনে নিহত শিক্ষিকার জানাজা ও দাফন সম্পন্ন

জহুরুল ইসলাম
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 397 Time View

জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মেহেরীন চৌধুরীর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিকেলে বগুলাগাড়ী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত মেহেরীন চৌধুরী জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামের মো. মহিতুর রহমান চৌধুরীর মেয়ে এবং টাঙ্গাইলের মনসুর হেলালের স্ত্রী।
তিনি একসময় বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান রেখে গেছেন।

স্থানীয়রা জানান, মেহেরীন চৌধুরী ছিলেন শিক্ষানুরাগী ও জনহিতৈষী। গ্রামের দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতেন, ঈদের সময়গুলোতেও বাড়ি এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তাঁর উদ্যোগে গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজও হয়েছে।

নিহতের স্বামী মনসুর হেলাল জানান
সেদিন ক্লাস শেষে শিক্ষার্থীদের নিয়ে বের হওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
প্রথমে সামান্য আঘাত পেলেও পরে জানতে পারেন ২০–২৫ জন শিক্ষার্থী ভবনের ভেতরে আটকা পড়ে আছে। তখন তিনি নিজে আবার ভবনের ভেতরে ঢুকে উদ্ধারকাজে সহায়তা করতে যান। সেখানেই দগ্ধ হন

পরে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার পর মারা যান মেহেরীন চৌধুরী।

মেহেরীনের শরীরের পা থেকে মাথা পর্যন্ত ঝলসে গিয়েছিল। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork