1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বোয়ালখালী চরখিজিরপুরে গর্ভধারণী মা সহ পরিবারে হামলা, রক্তাক্ত জখম — থানায় অভিযোগ দায়ের - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:২৮|

বোয়ালখালী চরখিজিরপুরে গর্ভধারণী মা সহ পরিবারে হামলা, রক্তাক্ত জখম — থানায় অভিযোগ দায়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 151 Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর মোবারক আলী বাড়িতে গত ২৩ মার্চ ২০২৫, সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘটিত এক নৃশংস হামলায় গর্ভধারণী মা ছমনা বেগমসহ তার ছেলে মোহাম্মদ আলী ও পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম হয়েছেন। অভিযোগ মতে, আবুল খায়ের নামে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য দলবল নিয়ে অতর্কিতে এই হামলা চালায়।

আহতরা বর্তমানে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারটির দাবি, হামলার সময় ধারালো অস্ত্র ব্যবহার করে মারাত্মকভাবে আঘাত করা হয়, যার ফলে মা ছমনা বেগম গুরুতর রক্তক্ষরণে ভোগেন।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলী রাত ১১টা ৩০ মিনিটে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী আবুল খায়ের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork