1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই ভাবছেন না শান্ত - dailydeshkantha
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১১:১৯|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হাতে কফির কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা ফের একসঙ্গে দুই কিংবদন্তি, আসছে ‘আহারে জীবন’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই ভাবছেন না শান্ত গির্জায় প্রাণঘাতী হামলার পর সিরিয়ায় জর্ডানের বিমান অভিযান, নিহত ৭ পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়ল ৮০ কোটি টাকা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রিজভী রাজধানীর ঘুন্টিঘরে মাদকের আড্ডা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই ভাবছেন না শান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 4 Time View

ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে ভালো ফল করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাও বাড়বে বাংলাদেশের। তবে ফাইনাল নিয়ে এখনই ভাবতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণকে তিনি চাপ হিসেবে নয়, বরং অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

তিনি বলেন, “এটা আমার কাছে চাপ না, অনুপ্রেরণা। টেস্টে এমন সমীকরণ আসছে, এটা অনুপ্রেরণাদায়ক। বাড়তি কিছু করতে চাই না, প্রক্রিয়া অনুসরণ করতে চাই। যেটা পারি, সেটাই শতভাগ দিতে চাই। অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সিরিজ।”

ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, “ফাইনাল অনেক দূরে, এখনো সেটা নিয়ে চিন্তা করছি না। ভালো খেলতে থাকলে অবশ্যই অর্জন করা সম্ভব। আমরা ম্যাচ বাই ম্যাচ, সেশন বাই সেশন কতটা ভালো খেলতে পারি, সেটাতেই মনোযোগ দিচ্ছি। ছোট লক্ষ্য নিয়ে খেলছি। প্রস্তুতির সময়ও এভাবেই কথা হয়—একেক ম্যাচ, একেক ঘণ্টা ধরে।”

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক

টানা খেলার ব্যস্ততার মধ্যেও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর দেশে ফেরা ক্রিকেটাররা দ্রুত অনুশীলন শুরু করতে পেরেছেন বলেও জানান তিনি।

শান্ত বলেন, “আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর যারা দেশে চলে এসেছিল, তারা দ্রুত অনুশীলন শুরু করতে পেরেছে। প্রস্তুতি ভালোই হয়েছে, আমি খুশি।”

বাংলাদেশের পরিচিত কন্ডিশন নিয়ে আশাবাদী হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ অধিনায়ক। তাঁর মতে, প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জ থাকে এবং কঠিন পরিস্থিতি সামলানোর জন্য দলের খেলোয়াড়দের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

তিনি বলেন, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে সিরিজ খেলার অভিজ্ঞতা দলের প্রস্তুতিতে সহায়তা করছে।

একাদশ সাজানো হবে কন্ডিশন বুঝে

মিরপুরের উইকেট, প্রথম টেস্টের একাদশ ও দলের বোলিং সমন্বয় নিয়ে শান্ত জানান, পেস ও স্পিন—দুই বিভাগেই বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

তিনি বলেন, “পেস ও স্পিন দুই দিকেই ভালো অবস্থানে আছি। ওয়েস্ট ইন্ডিজও এই কন্ডিশন দেখতে পারে, তাই এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। কন্ডিশন অনুযায়ী আমরা একাদশ সাজাব।”

সব মিলিয়ে ফাইনালের হিসাব-নিকাশের চেয়ে আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ভালো ক্রিকেট খেলাই বাংলাদেশের প্রধান লক্ষ্য। ম্যাচ ও সেশন ধরে এগিয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork