1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়ল ৮০ কোটি টাকা - dailydeshkantha
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১০:৪৩|
শিরোনামঃ
নওগাঁর আত্রাইয়ে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হাতে কফির কাপ, ক্যাজুয়াল লুকেও নজর কাড়লেন পূর্ণিমা ফের একসঙ্গে দুই কিংবদন্তি, আসছে ‘আহারে জীবন’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এখনই ভাবছেন না শান্ত গির্জায় প্রাণঘাতী হামলার পর সিরিয়ায় জর্ডানের বিমান অভিযান, নিহত ৭ পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়ল ৮০ কোটি টাকা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রিজভী রাজধানীর ঘুন্টিঘরে মাদকের আড্ডা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ

পুনর্মূল্যায়নে একমি ল্যাবরেটরিজের সম্পদ বাড়ল ৮০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬,
  • 4 Time View

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের স্থায়ী সম্পদের নিট মূল্য পুনর্মূল্যায়নের মাধ্যমে ৮০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৬ টাকা বেড়েছে। কোম্পানিটির সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির মূল্য পুনর্নির্ধারণের ফলে এ সম্পদ বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, গত সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করা হয়। এ কার্যক্রমে স্বাধীন মূল্যনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান এম এম রহমান অ্যান্ড কোং। তবে পুনর্মূল্যায়নের আওতায় আসবাবপত্র ও ফিক্সচার অন্তর্ভুক্ত ছিল না।

কোম্পানির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনর্মূল্যায়নের ফলে স্থায়ী সম্পদের মূল্য ৮১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৬৯৮ টাকা বেড়েছে। অন্যদিকে, কিছু সম্পদের মূল্য কমেছে ৯৬ লাখ ৭৬ হাজার ৪৯২ টাকা।

ফলে সম্পদের মূল্য বৃদ্ধি ও হ্রাস সমন্বয়ের পর স্থায়ী সম্পদের নিট মূল্য বেড়েছে ৮০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ২০৬ টাকা।

কোম্পানিটি আরও জানিয়েছে, সম্পদ পুনর্মূল্যায়নের ফলে সৃষ্ট উদ্বৃত্ত ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণীতে যথাযথভাবে হিসাবভুক্ত করা হয়েছে।

সম্পদ পুনর্মূল্যায়নের মাধ্যমে কোম্পানিটির হিসাবভুক্ত স্থায়ী সম্পদের মূল্য বেড়েছে। তবে এ বৃদ্ধি সরাসরি নগদ অর্থের প্রবাহ বা মুনাফা বৃদ্ধিকে নির্দেশ করে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork