1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বান্দরবানে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস - dailydeshkantha
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:২১|
শিরোনামঃ
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন জামায়াত সেক্রেটারি পঞ্চাশ পেরিয়েও রুবাবা নিজেকে ফিট রেখেছেন যেভাবে যেমন জীবনসঙ্গী চান ইসরাত জাহিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল বড় হামলা চালাতে পারে, নিয়ে এসেছে বহু সেনা ও সরঞ্জাম পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য : স্পিকার মমতার দুর্গ ভেঙে যেভাবে খান খান করলো বিজেপি নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের

বান্দরবানে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 567 Time View

বান্দরবান জেলা সংবাদদাতাসা ইফুল্লাহ ছিদ্দিকী:

নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫। দিবসটি উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে ৫আগষ্ট মঙ্গলবার সকালে আয়োজন করা হয় এক আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় পুলিশ সুপার মো.শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়া দত্ত,বাংলাদেশ জামায়েত ইসলামী বান্দরবান জেলার আমীর এস এম আবদুচ ছালাম আযাদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহ নেয়াজ,সমাজ সেবা বিভাগের উপ- পরিচালক মিলটন মুহুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ ইকবালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে সেজেছে আর এদেশ থেকে ফ্যাসিবাদের দোসররা পালিয়েছে।

এসময় বক্তারা বলেন, আমাদের রক্ত দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আর কোন ফ্যাসিবাদ যাতে নতুনভাবে গজাতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এসময় বক্তারা প্রশাসনসহ সর্বস্তরে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার আহবান জানান এবং জুলাই যোদ্ধাদের পাশে থেকে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের আহবান জানান।

এসময় সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ২জন ছাত্রকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork