1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:১৯|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬,
  • 214 Time View
আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল

আরব আমিরাত প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মরহুমার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের আল খায়ের এলাকায় মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই-এর উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন মুমিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নুরের নবী চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের
পৃষ্ঠপোষক মোস্তফা খান।প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠা কালীন সিনি: সহ-সভাপতি মো. নুরুদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম খান; উপদেষ্টা এনামুল হক এনাম, কামরুল হাসান সোহেল, রেজাউল করিম, সাইফুল ইসলাম, নুর হোসেন খোকন ও ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ সবুজ ও জামশেদ আলম; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের; যুগ্ম সম্পাদক মোহাম্মদ জহির উদ্দিন, নিজাম উদ্দিন, ইসমাইল করিম ভূঁইয়া ও নূর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামসুল আরিফ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, সহ-সাংগঠনিক সম্পাদক নুরু ছাফা,প্রচার সম্পাদক আবু সালেহ, নির্বাহী সদস্য খোরশেদ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রবাসী মীরসরাইবাসীরা।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork