1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
জুলাই গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:১৬|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 442 Time View
জুলাই গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

পিরোজপুর :

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পিরোজপুর সার্কেলের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা বাস টার্মিনালে জেলা প্রশাসন, পুলিশের ট্রাফিক বিভাগ ও বিআরটিএ পিরোজপুর এর যৌথ আয়োজনে টার্মিনালে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টার ও স্টান্ড এলাকায় ঘরেফেরা-ঘরমুখো, পথচারী মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে এ ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। এ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আনোয়ার। জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণের এ কর্মসূচি। গত বছর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে পিরোজপুর জেলার পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের ক্যাম্পেনো লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork