1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
ডাকসু নির্বাচন, ষড়যন্ত্রে স্থগিতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ - dailydeshkantha
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:২১|
শিরোনামঃ
তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই আলো, তবুও ফেরার স্বপ্ন জোনাইল বাজার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত মোঃ মোসলেম উদ্দিন একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ: ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির সরকারের ৬ মাস: ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা অনৈতিক নয়, গঠনমূলক কাজ করে দলকে শক্তিশালী করবেন: রিজভী নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডাকসু নির্বাচন, ষড়যন্ত্রে স্থগিতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫,
  • 136 Time View
ডাকসু নির্বাচন, ষড়যন্ত্রে স্থগিতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ডাকসু নির্বাচন, ষড়যন্ত্রে স্থগিতের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বদলীয় এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দেন— “হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু”, “ডাকসু নিয়ে প্রহসন, চলবে না, চলবে না” ইত্যাদি।

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা আদালতে গিয়েছেন।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

সম্প্রতি সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট দায়ের করা হয়। ওই রিটের প্রেক্ষিতেই আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।

এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, “নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে।” একই দাবি জানান আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, “৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতেই হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork