1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নড়াইলে সেনা অভিযানে অস্ত্র, মদ ও চোরাই মোবাইল জব্দ, আটক ২ - dailydeshkantha
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ২:২০|

নড়াইলে সেনা অভিযানে অস্ত্র, মদ ও চোরাই মোবাইল জব্দ, আটক ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 78 Time View
নড়াইলে সেনা অভিযানে অস্ত্র, মদ ও চোরাই মোবাইল জব্দ, আটক ২
নড়াইলে সেনা অভিযানে অস্ত্র, মদ ও চোরাই মোবাইল জব্দ, আটক ২

রাসেদ রাসু লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প এ অভিযান পরিচালনা করে। এতে জেলা পুলিশের একটি টিমও অংশ নেয়।

আটক ব্যক্তিরা হলেন— নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের পিনাক কুন্ডু (৩৬) ও বেনাহাটি গ্রামের শুভ বিশ্বাস (২১)।

অভিযানের সময় সেনারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুদি দোকান লক্ষ্মী ভাণ্ডর তল্লাশি চালান। দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র বেচাকেনার অভিযোগ ছিল। অভিযানের খবর পেয়ে দোকানের মালিক পলাশ কুন্ডু পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে পিনাক ও শুভ।

তল্লাশিতে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়।

পরে আটককৃতদের জব্দকৃত মালামালসহ নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork