1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৮|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 115 Time View
নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
নরসিংদীর পলাশে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পলাশে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পলাশ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সিরাজ উদ্দিন ও তার পরিবারের সদস্য সহ পলাশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, ও সদস্য সচিব মো: বদিরুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করে বলেন , একজন সম্মানিত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমার স্বামী একজন বীর মক্তিযোদ্ধা। ৫৪ বছর আগে আমার স্বামী নিজের জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য হাতে অস্ত্র তুলে নিয়ে ছিলেন । কিন্তু অত্যন্ত দুঃখে বিষয় যে সেই অস্ত্র আজ সন্ত্রাসীদের হাতে।

আমার স্বামী ৭৫ বছর বয়স্ক চলাফেরায় অক্ষম একজন মানুষ। আমাদের কোন পুত্র সন্তান নেই। আমাদের এই দুর্বলতার সুযোগে আমার স্বামীর চাচাত ভাইয়ের ছেলে বিএনপির যুবদলের যুগ্ম আহ্বায়ক দলীয় পেশী শক্তির প্রভাবে আমার স্বামীর ৪৩ বছর ধরে ভোগদখলকৃত ৫ শতাংশের একটি পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভিতরে প্রবেশ করে। করবস্থানের জমিতে আমাদের লাগানো গাছ কেটে ফেলে।

 

পরে গাছগুলো নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। যার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। ১১ সেপ্টেম্বর এ ব্যাপারে পলাশ থানায় অভিযোগ করা হয়। অভিযোগের পরেও আসামীকে গ্রেফতার না করলে আরো বেপোরোয়া হয়ে ওঠে। আমাদেরকে আরও হুমকি-ধামকি দেয়।

 

১৫ সেপ্টেম্বর সন্ত্রাসী টুনু আমাদের হয়রানি করার জন্য মামলা প্রত্যাহার করার জন্য নরসিংদী কোর্টে একটি মিথ্যা, বানোয়াট, হয়রানিমূলক চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা প্রত্যাহার সহ সমস্ত ঘটনায় ভোক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার সুষ্ঠু তদন্তপূর্বক সঠিক বিচার চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork