1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১ প্রতিষ্ঠান - dailydeshkantha
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:৩৯|
শিরোনামঃ
‘সির সির’-এর পর ‘চ্যাম্পিয়নস’ দিয়ে তাক লাগালেন সঞ্জয়-নোরা যেকোনো আগ্রাসনের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১ প্রতিষ্ঠান মাদকাসক্তদের ঘৃণা নয়, পুনর্বাসনের আহ্বান সেলিম উদ্দিনের মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই: জোনায়েদ সাকি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০, নিখোঁজ ৫১ হাজার গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১ প্রতিষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২৬,
  • 20 Time View

অনলাইন নিউজ: বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিনিয়োগ প্রস্তাব দেন।

গত ২৫ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বলেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এ বার্তা বিনিয়োগকারীদের কাছে সফলভাবে পৌঁছানো হয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

তিনি জানান, বাংলাদেশ প্রথমবারের মতো ৫ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস (ট্যাক্স আউটলুক) উপস্থাপন করেছে, যা বিনিয়োগকারীদের কাছে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার বার্তা দিয়েছে।

বৈঠকে চীনা প্রতিষ্ঠানগুলোর দেওয়া বিনিয়োগ প্রস্তাবের মধ্যে রয়েছে—

  • চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড বাংলাদেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়নে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট স্থাপনে ৮৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
  • চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, বন্ডেড গুদাম নির্মাণ ও লজিস্টিকস হাব তৈরিতে ৬৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এতে প্রায় ৫০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
  • শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি স্মার্ট বৈদ্যুতিক মিটার উৎপাদনে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
  • এসএফ এক্সপ্রেস মোংলায় কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম সুবিধা তৈরিতে ১৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি পায়রা বন্দর শিল্পাঞ্চলে টেক্সটাইল, লিথিয়াম ব্যাটারি ও সৌরবিদ্যুৎ প্রকল্পে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
  • ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ ই-বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে যৌথভাবে রেলযন্ত্রাংশ সংযোজন কারখানা স্থাপনে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
  • সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্পে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
  • চায়না কেপাই এডুকেশন গ্রুপ আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণে ২৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে।
  • চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প গড়ে তুলতে ১৯০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork