1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
বেরোবি ও রূপালী ব্যাংকের মধ্যে গৃহনির্মাণ ঋণ চুক্তি - dailydeshkantha
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:৩৩|
শিরোনামঃ
গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে: ড. মঈন খান ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল লেখার অভিযোগে রিডিংম্যানকে আটক করল জনতা ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বক্স অফিসে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি রুপি বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা? ইসলামী ইন্স্যুরেন্সের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কিনশাসা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা ‘তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় মিডিয়ার অহেতুক মাতামাতির প্রয়োজন নেই’

বেরোবি ও রূপালী ব্যাংকের মধ্যে গৃহনির্মাণ ঋণ চুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 117 Time View
বেরোবি ও রূপালী ব্যাংকের মধ্যে গৃহনির্মাণ ঋণ চুক্তি
বেরোবি ও রূপালী ব্যাংকের মধ্যে গৃহনির্মাণ ঋণ চুক্তি

পারভেজ হাসান সায়েম, বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি),রংপুর এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গৃহনির্মাণ ঋণ প্রদানে রূপালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য ও দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং রূপালী ব্যাংক পিএলসি’র তেঁতুলতলা শাখা, রংপুরের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন।

 

উপাচার্য ড. মো: শওকাত আলী বলেন, “এই সমঝোতা স্মারকের ফলে বেরোবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সহজ শর্তে গৃহনির্মাণ ঋণ নিতে পারবেন। এতে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।” একই সঙ্গে তিনি এ উদ্যোগে সম্পৃক্ত থাকার জন্য রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইন, বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলম, ট্রেজারার দপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ মাজহারুল আনোয়ারসহ আরও অনেকে।

 

এ ছাড়া রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা হামিদ, উপ-মহাব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিক, সহকারী মহাব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

 

রূপালী ব্যাংকের কর্মকর্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে ব্যাংকের দীর্ঘমেয়াদী সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork