1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা - dailydeshkantha
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:১৬|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

সখিপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রশ্নবিদ্ধ প্রধান শিক্ষকের ভূমিকা

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
  • 174 Time View

হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের সখিপুর উপজেলার পাটজাগ সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্রী সাদিয়া আক্তারের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় আট মাস আগে বিদ্যালয় প্রাঙ্গণে একটি অবৈধ ও দুর্বল কাঠামোর নিচে চাপা পড়ে সাদিয়ার মৃত্যু হলেও আজও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হয়নি।
নিহত সাদিয়া আক্তার স্থানীয় বাসিন্দা আবু হানিফের মেয়ে। তাদের বাড়ি বিদ্যালয়ের পাশেই অবস্থিত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাদের সাহেব সরকারি বিধি লঙ্ঘন করে বিদ্যালয়ের ভেতরে একটি নিম্নমানের “মোরাল” নির্মাণ করেন, যা নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি। স্থানীয় এক রাজমিস্ত্রীর মাধ্যমে নির্মিত এই কাঠামো ছিল অত্যন্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ।
অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষক তার দাদার স্মৃতি সংরক্ষণের নামে এই অবৈধ স্থাপনাটি নির্মাণ করেন। পরবর্তীতে ওই মোরালের নিচে চাপা পড়ে প্রাণ হারায় পঞ্চম শ্রেণীর ছাত্রী সাদিয়া।
অনুসন্ধানে আরও জানা যায়, ঘটনার পর প্রধান শিক্ষক ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি নিহত ছাত্রীর বাবা-মাকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সচেতন মহল অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত
ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork