1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
হায়দরাবাদ ছাড়ার গুঞ্জন আল্লু অর্জুনের - dailydeshkantha
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:৪৬|

হায়দরাবাদ ছাড়ার গুঞ্জন আল্লু অর্জুনের

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬,
  • 23 Time View

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ এবং ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুনকে নিয়ে সরগরম বিনোদন দুনিয়া। হঠাৎ গুঞ্জন শোনা যাচ্ছে, নিজের চেনা শহর হায়দরাবাদ ছাড়ছেন এই অভিনেতা। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে আলোচনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে আল্লু অর্জুনের হাতে রয়েছে একগুচ্ছ বড় কাজ। এর মধ্যে অন্যতম হলো জনপ্রিয় পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’। এ ছাড়াও বেশ কয়েকটি বলিউড প্রজেক্টে নাম লিখিয়েছেন তিনি।

এসব কাজের জন্য নিয়মিত হায়দরাবাদ থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে তাকে। দীর্ঘ ভ্রমণের এই ঝক্কি এড়াতেই নাকি মুম্বাইয়ে স্থায়ী ভাবে থাকার পরিকল্পনা করছেন এই অভিনেতা। মায়ানগরী মুম্বাইয়েই হতে চলেছে আল্লুর পরবর্তী ঠিকানা।

তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, আল্লু পুরোপুরি হায়দরাবাদ ছাড়ছেন না। তার পরিবার, ভিটেমাটি এবং শিকড় সবই হায়দরাবাদে। শুধুমাত্র কাজের সুবিধার কথা চিন্তা করেই মুম্বাইয়ে দ্বিতীয় নিবাস গড়ার কথা ভাবছেন তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দক্ষিণী তারকাদের বলিউডে পদচারণা বাড়ছে। সেই সঙ্গে মুম্বাইয়ে দ্বিতীয় ঘর তৈরির প্রবণতাও তারকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আল্লু অর্জুনও সম্ভবত সেই পথেই হাঁটছেন। তবে এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork