1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান - dailydeshkantha
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:৫৬|

আলীকদমে ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 29 Time View

মো. আবু সুফিয়ান, আলীকদম, বান্দরবান: পার্বত্য ও জঙ্গলাকীর্ণ অঞ্চলে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়াতে বান্দরবানের আলীকদম সেনানিবাসে নবনির্মিত ‘আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৯ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত শনিবার (১৮ এপ্রিল) সেনাপ্রধান আলীকদম সেনানিবাস পরিদর্শনকালে এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকায় পেশাদারিত্বের সাথে আভিযানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই স্কুলের বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জনে সক্ষম হবে। যা মূলত পাহাড়ি ও দুর্গম জনপদে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আইএসপিআর সূত্রে আরও জানা যায়, পরিদর্শনকালে সেনাপ্রধানের সাথে জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বান্দরবান রিজিয়ন কমান্ডারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork