1. dailyainerkantho@gmail.com : admin :
  2. abedali4249@gmail.com : dailydeshkantha :
  3. siponali175@gmail.com : Md Sipon Ali : Md Sipon Ali
  4. zaharuliofficial@gmail.com : Zaharul Islam : Zaharul Islam
এক নারীকে ভালোবেসে গ্যাংস্টারের হাতে গ্যাংস্টার খুন - dailydeshkantha
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১১:৫৮|
শিরোনামঃ
গাইবান্ধায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেপ্তার ৪ ১০০ কিলোমিটারে বাসের জ্বালানি খরচ বাড়ল ৫৭১ টাকা দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে কি ‘আন্ধার’? যা জানালেন নির্মাতা-প্রযোজক জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ, ‘নতুন ইতিহাসের সূচনা’ বললেন মাহদী আমিন দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী গাজী নজরুল চার দিন, স্ত্রী মাকসুদা এক দিনের রিমান্ডে মেট্রোরেলে যাত্রী বাড়ছে, সামনে বড় ঋণের কিস্তি পিরিয়ডকালীন সচেতনতা ও সহজলভ্যতা নিশ্চিতে অনন্যার ভেন্ডিং মেশিন স্থাপন সরকার আমাদের লং মার্চে যেতে বাধ্য করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

এক নারীকে ভালোবেসে গ্যাংস্টারের হাতে গ্যাংস্টার খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২১, ২০২৬,
  • 141 Time View

আন্তর্জাতিক ডেস্ক: একই নারীকে ভালোবাসতেন দুই যুবক। দুজনই আবার অপরাধজগতের সঙ্গে জড়িত। সেই ত্রিভুজ প্রেমের জেরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ২৭ বছর বয়সী এক কুখ্যাত অপরাধী খুন হয়েছেন।

নিহত যুবকের নাম গৌরব পঙ্কজ রাগদে। পুলিশের দাবি, রামভাউ রাউত ও তার সহযোগী অভিষেক ওয়াসনিক ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নাগপুরের নরেন্দ্র নগরের সুন্দরবন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাগদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতিসহ প্রায় নয়টি মামলা ছিল বলে জানিয়েছে আজনি থানার পুলিশ।

পুলিশ জানায়, মুম্বাইয়ের বাসিন্দা এক নারীর সঙ্গে রাগদের প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। রাগদে কারাগারে থাকার সময় ওই নারীর সঙ্গে রামভাউ রাউতের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তারা নরেন্দ্র নগর এলাকায় একসঙ্গে একটি ক্লাউড কিচেন ব্যবসা শুরু করেন এবং কাছাকাছি একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

বিষয়টি জানতে পেরে রাগদে ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৃহস্পতিবার বিকেলে ওই নারী রাউতের বাসায় গেলে খবর পেয়ে সেখানে ছুটে যান রাগদে। দরজা বন্ধ পেয়ে তিনি বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন বলে অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাউত ও তার বন্ধুরা পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। রাগদেও তাদের পিছু নেন। পরে সুন্দরবন নালার ওপর একটি সাঁকোর কাছে রাগদে ও রাউতের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে রাগদে মাটিতে পড়ে গেলে রাউতের সহযোগী ওয়াসনিক ঘটনাস্থলে আসেন। ধস্তাধস্তির মধ্যে রাগদের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে রামভাউ রাউতকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য অভিযুক্তদের ভূমিকাও তদন্ত করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে বেলতারোডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create by BDITWork